বেরোবি প্রতিনিধি| বাতায়ন২৪ডটকম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘বিজয় ২৪’ হলের কর্মকর্তা আতিকুজ্জামান সুমনের বিরুদ্ধে নিয়মিত অফিস না করা এবং দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার্থীরা জানান, যেকোনো জরুরি প্রয়োজনে ওই কর্মকর্তার কক্ষে গিয়ে তাকে পাওয়া যায় না। এমনকি অফিস চলাকালীন সময়ে কোনো অতি জরুরি প্রয়োজনে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন না।
এই বিষয়ে বিজয় ২৪ হলের কর্মকর্তা আতিকুজ্জামান সুমন বলেন, অনেক সময় দেখা যায় কোন কারণে ইলেকট্রিশিয়ান কাজে উপরে যাই তখন হয়তো কেউ না পেতে পারে। আমাকে কিছু কাজের জন্য প্রশাসনের সাথে সমন্বয় করতে হয়।
এই বিষয়ে বিজয় ২৪ হলের প্রভোস্ট জানান, বিশ্ববিদ্যালয়ের কাছে অলরেডি তার বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হল ও প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও কর্মস্থলে নিয়মিত অনুপস্থিত থাকার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অভিযুক্ত কর্মকর্তা আতিকুজ্জামান সুমনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম