সংবাদ শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার তিস্তার ভাঙনে নদীগর্ভে বিদ্যালয়, শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা রংপুর চিড়িয়াখানা থেকে আপত্তিকর অবস্থায় ২৭ তরুন তরুনী আটক রংপুরে ১৫ বছরে ৬৮ হাজার মানুষকে জীবিকা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়েছে ওয়ার্ল্ড ভিশন ‘আমাদের চেহারায় ব্যালট পেপারও যদি হাসিনা দেখতো, তাহলে এ দেশটাকে ঐ জায়গায় নিয়ে যেতে পারতো না: ডা. জাহেদ উর রহমান সালিশে নারীকে প্রহার, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করছি’ উলিপুরে ৫০ হাজার কর্মসংস্থানের লক্ষ্যে ভোকেশনাল সেন্টার উদ্বোধন করলেন জামায়াত এমপি বদরগঞ্জে বিতর্কিত লটারির টিকেট বিক্রির অপরাধে যুবকের কারাদণ্ড হিমাগার মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগের দাবি রংপুরের আলু চাষী ও ব্যবসায়ীদের দিরাইয়ে ইউএনওর অপসারণ দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, কৃষক দল নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট| লালমনিরহাট| বাতায়ন২৪ডটকম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ওমানপ্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে দল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন সকালে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শাহ আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। শাহ আলম কালীগঞ্জ উপজেলার দুহুলী এলাকার রমজান আলীর ছেলে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বলেন, দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় বাধা দিলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লুট হওয়া অস্ত্র-গুলিসহ যুবদলকর্মী ‘ছোট নিশান’ গ্রেপ্তার
লুট হওয়া অস্ত্র-গুলিসহ যুবদলকর্মী ‘ছোট নিশান’ গ্রেপ্তার
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি, গ্রেপ্তার সেই সুমাইয়া বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি, গ্রেপ্তার সেই সুমাইয়া এ ঘটনায় রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে অভিযান চালিয়ে প্রধান আসামি শাহ আলমকে হাতীবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এইচআরবি/ বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com