সংবাদ শিরোনাম :
বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি টাইব্রেকারে টাঙ্গাইলকে হারিয়ে জেএফএ অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়ন রংপুর ইশতেহারের ৯ অগ্রাধিকার বাস্তবায়ন শুরু সেবার ক্ষেত্রে অভিজ্ঞতার চেয়ে দেশপ্রেম এবং ঈমান-আকিদা বেশি জরুরি -পুলিশ কমিশনার বর্ষার পরে শুকনো মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা কার্যকরভাবে শুরু করা হবে : ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী রংপুরে সার ব্যবস্থাপনা সভা: সংকট না থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ পীরগাছায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত রংপুরে আলুভর্তি ট্রাক চাপায় স্ত্রী নিহত স্বামী আহত বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আমির হামজার গাড়িতে হামলা, বাড়ি ভাঙচুরের চেষ্টা
বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি

স্টাফ করেসপন্ডেন্ট | রংপুর| বাতায়ন২৪ডটকম

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতায় “স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)” নামে বিশেষায়িত ইউনিট গঠন করছে সরকার। এ লক্ষ্যে “স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬” এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত খসড়া আইনটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

খসড়া আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করা হবে।

নতুন আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে ইউনিটের কার্যক্রমের বিষয়ে নাগরিকদের অভিযোগ এবং সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা থাকবে।

এ ছাড়া র‍্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে।

নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র‍্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিদ্যমান বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থাও রাখা হয়েছে খসড়া আইনে।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com