সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
দুষ্কৃতকারীদের বিচার করতে হবে

দুষ্কৃতকারীদের বিচার করতে হবে

ফাইল ছবি

ইজারাদাতার মাছ ছাড়ার অধিকার ছিল কি ছিল না, সে প্রশ্ন ভিন্ন। অথচ যখন জানতে চাওয়া হয়েছে, তখন ইজারাদাতার মেয়াদ যে উত্তীর্ণ হয়ে গেছে, সেটাই কেউ কেউ বড় করে দেখিয়েছেন। সংশ্লিষ্ট সরকারি বিভাগ যদিও নিশ্চিত করেছে যে ইজারার সময় পেরিয়ে যাওয়ার কারণে ইজারাদাতাকে মাছ তুলে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। যাঁরা ইজারাদারকে ‘ভাগ’ দিতে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষের উচিত হবে, তা বিবেচনায় রেখে সুষ্ঠু তদন্ত করা। প্রায় ১২ লাখ টাকা মূল্যের মাছ হত্যার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের শাস্তি পাওয়া দরকার। তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা দরকার।

আমরা বিশ্বাস করি, পরিবেশের প্রতি সচেতনতা বাড়ানো এবং সমাজে দৃষ্টান্ত তৈরির স্বার্থে শুধু পুলিশ বিভাগ নয়, পরিবেশ অধিদপ্তরও এর তদন্তে এগিয়ে আসতে পারে। আমরা বিশ্বাস করি, বিষপ্রয়োগের সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করা কঠিন নয়। আমাদের প্রত্যাশা, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সব স্তরের সদস্যদের মধ্যে যাতে এ ধরনের অপরাধকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়ার মনমানসিকতা তৈরি হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

জলবায়ু পরিবর্তনের কারণে সম্ভাব্য বিপন্নদের তালিকায় আমাদের দেশের নাম অন্তর্ভুক্ত হলেও এ বিষয়ে জনসচেতনতা দুঃখজনকভাবে আর দশটা বিষয়ের মতো এখানেও মামুলি রয়ে গেছে। আমরা বিশ্বাস করি, পরিবেশ–সংক্রান্ত যেকোনো অপরাধের তদন্ত ও তার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com