সংবাদ শিরোনাম :
এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা অবশেষে কারমাইকেল কলেজের প্রধান ফটকের ভিত্তিফলক উম্মোচন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকার চেক সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ দেশের ৮ জেলায় বন্যার ঝুঁকি, প্লাবিত হতে পারে আরও ৫ জেলার নিম্নাঞ্চল টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক গ্রেফতার জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী বিশ্বজয়ী এমআইএসটির রোবোটিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বিয়ের পিঁড়িতে বিশ্বসেরা ফুটবলার রোনালদো, বসছে ব্যাপক আয়োজন
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকার চেক

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকার চেক

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ রংপুর সার্কেলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

জেলাপ্রশাসন ও বিআরটিএ সুত্রে জানানো হয়, সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ডের আওতায় রংপুর জেলায় ২০২৩ সাল থেকে ২০২৬ সালের ৩ আগস্ট পর্যন্ত মোট ৩০৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১৯৫ জন আবেদনকারীকে মোট ৮ কোটি ৩৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে। বর্তমানে ১০৫টি আবেদন প্রক্রিয়াধীন বা অপেক্ষমাণ রয়েছে এবং ট্রাস্টি বোর্ডের আপত্তির কারণে ৪টি আবেদন স্থগিত রয়েছে।

অনুষ্ঠানে বিআরটিএ-র এই সহায়তাকে দুর্ঘটনায় স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়।

চেক বিতরণ শেষে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রীষ্টফার হিমেল রিছিল বলেন, “যারা বিভিন্ন সময়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাঁরা আহত হয়েছেন, যাঁদের অঙ্গহানি হয়েছে কিংবা পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়েছেন, এমন ২৫টি পরিবারকে আজ ১ কোটি ৩ লাখ টাকার চেক দেওয়া হলো। আমাদের জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এটি একটি নিয়মিত কার্যক্রম হিসেবে পরিচালিত হচ্ছে।”

তিনি আরও বলেন, আর্থিক সহায়তার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারীসহ সবাইকে ট্রাফিক আইন মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকার, রংপুর জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেত্রীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com