সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
রংপুরে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে পেনশন প্রশিক্ষণ

রংপুরে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে পেনশন প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট।। রংপুর।।বাতয়ন২৪ডটকম।।

সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের শুরু হয়েছে বিশেষ সেবা কার্যক্রম। ‎মঙ্গলবার সকালে রংপুর সরকারী কলেজের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের অবগত করনের প্রশিক্ষণ দিচ্ছেন ডিভিশনাল কন্ট্রোল অব একাউন্টশ (ডিসির) মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা পেনশনে যাবেন তাদেরকে সহায়তা করা। তাদেরকে পেনশন সম্পর্কে সচেতন করা। একটা পেনশন কেস যত ভালোভাবে পেনশন করা যাবে, যত ভালোভাবে তার ডুকেমেন্টেশন গুলো করা যাবে তত তাড়াতাড়ি ওই পেনশন কেস টা নিষ্পত্তি করা যায়। অনেক সময় আমরা শুনি পেনশন কেস নিষ্পত্তি হয় না। এখন এই নিষ্পত্তি না হওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের সাথে জড়িত।

তিনি আরও বলেন, কোন ফরম পূরণ করার সময় এপ্রুয়েড ফরমটা আপনি পূরণ করেন নাই কিংবা যেই ডুকুমেন্ট গুলো দরকার সে সবগুলো ডুকুমেন্ট সংযুক্ত করেন নাই। ফলে দেখা যায় ডিসি অফিস থেকে এটা আবার ফেরত আসে। এখন ফেরত আসার পরে আবার যদি পেনশন কেসটা আবার পাঠাতে হয় তাহলে এখানে সময় লেগে যায়। সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি যে প্রত্যেক পেনশনার যারা যাবেন তারা চাকরিরত অবস্থায় আমরা যদি তাদেরকে শিখিয়ে দিতে পারি যে আপনার পেনশন এ যাওয়ার আগে আপনি পেনশন কেস টা কিভাবে তৈরি করবেন, কোন কোন ডুকুমেন্ট পেনশন কেসের সাথে সংযুক্ত করবেন, অনুমোদনগুলো কিভাবে নিবেন, এলপিসি গুলো কিভাবে আপনি আনবেন, তারপরে ডিপারমেন্ট এর মঞ্জুরিগুলো কিভাবে আনবেন, এই সকল বিষয়গুলো যদি আমরা জানিয়ে দিতে পারি তাহলে এই পেনশন কেস গুলো সহজ ভাবে এবং এপ্রুয়েড ভাবে উপযুক্তভাবে তৈরি হবে এবং আমাদের কাছে গেলে এটা আর ফেরত আসবে না। এটা দ্রুত নিষ্পত্তি হবে। পেনশনের বিষয়ে আমরা আজকের এই প্রশিক্ষণ দিচ্ছি। কিভাবে পেনশনটা সহজীকরণ করা যায়।

তিনি আরও বলেন, ‎১১ থেকে ১৯ মে পর্যন্ত চলবে এ কার্যক্রম। এতে পেনশন, লাইফ ভেরিফিকেশন, জিপিএফ ও আইবাসসহ বিভিন্ন সেবা তাৎক্ষণিক ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়া হবে। আমরা সারা বছর সিটিজেন চার্টার অনুযায়ী সেবা দিয়ে থাকি। বিশেষ সেবা কার্যক্রমের মাধ্যমে আরও আন্তরিক ও দ্রুত সেবা নিশ্চিত করা হচ্ছে। দ্রুত ও আন্তরিক সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ। ‎বিশেষ সেবা কার্যক্রমের মাধ্যমে সরকারি সেবাকে আরও জনবান্ধব ও সহজলভ্য করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সেবাগ্রহীতারা।

বাতয়ন২৪ডটকম।।মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com