সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা

প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দেয়া ঈদ উপহার হিসেবে নগদ ৫ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে মোট ৪২ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি রসিকের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।

এ সময় তিনি বলেন, আমাদের সম্পদ কম। কিন্তু চাহিদা অনেক। কস্টে বুক ফেটে গেলেও পূরণ করা সম্ভব হয় না। তবুও প্রধানমন্ত্রীর এই উদ্যোগ পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আন্তরিকতার বহিপ্রকাশ। ভবিষ্যতে এই পরিমান বাড়ানো হবে। এসময় তিনি আরও বলেন, রংপুর সিটি করপোরেশন কোন নির্দিষ্ট দলের নয়।  সকল দলমত পথের মানুষের। তাদের নাগরিক হক যথাযথভাবে পালন করা আমাদের অন্যতম অঙ্গিকার।

প্রশাসক আরও বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই রংপুর নগরী প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ঈদ উপলক্ষে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের কারনে পরিচ্ছন্ন কর্মীদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে পেরে আমরা আনন্দিত।

পরিচ্ছন্নতা কর্মীরা নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ্য করে সিটি প্রশাসক বলেন, তাদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন সব সময় কাজ করে যাচ্ছে। তাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন আছেন তেমনি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমিও পাশে আছি এবং যতদিন থাকবো ততদিন পাশে থাকবো। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার টাকা পেয়ে আনন্দিত পরিচ্ছন্ন কর্মীরা। তারা প্রধানমন্ত্রীর মঙ্গলকামনা করেন এসময়।

ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা: নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com