সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর।।

ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নগরীর প্রবেশদ্বার মর্ডাণ মোড়ে এর উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম, উপ -পুলিশ কমিশনার ট্রাফিক লিমন রায়, রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ টি,আই, আবু রায়হান, টিআই রাশিদুল ইসলাম, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ।

এ সময় জানানো হয়, ঈদের ঘরমুখী যাত্রী এবং ঈদ পরবর্তী কর্মস্থলে যাওয়া যাত্রীদের সেবা দিতে সাব কন্ট্রোল কাজ করবে। বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টিদের দৌড়াত্ম রোধে সার্বক্ষনিক পুলিশ ও র‌্যাব কাজ করে যাবে।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, প্রতি বছরের মত এ বছরেও আমরা সাব কন্ট্রোল রুমে চালু করেছি। এখানে নিয়োজিত পুলিশ সদস্যরা সার্বক্ষনিক যাত্রী সাধারণের নানা সমস্যা সমাধানে কাজ করবেন।

তিনি বাস মালিকদের উদ্দেশ্যে বলেন, ঈদকে ঘিরে আপনার কোন বাসের ছাদে মানুষ পরিবহন করবেন না। এতে দুর্ঘটনার কারণে প্রতি বছর অসংখ্য মানুষ নিহত হন। এছাড়া নির্বিঘ্নে চলাচলের জন্য সড়কে কোন প্রকার যানবাহন রাখা যাবে না। ঈদকে ঘিরে মহাসড়কে থ্রি-হুইলারের চলাচল রোধে কাজ করবে পুলিশ।

বাতায়ন২৪ডটকম।।মমিনুল ইসলাম রিপন।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com