সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
ভুরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ভুরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, কুড়িগ্রাম।।

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি হ্রাস, জানমালের ক্ষয়ক্ষতি কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’- এ প্রতিপাদ্যকেব সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলায় মহড়া প্রদর্শন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, ফায়ার সার্ভিস নাগেশ্বরীর স্টেশন ইনচার্জ শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রোভার স্কাউট সদস্যরা ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রায়ই বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয়। বর্তমানে বিশ্বজুড়ে মানবসৃষ্ট দুর্যোগের ভয়াবহতাও বৃদ্ধি পেয়েছে। দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে।

বিশেষ করে শিশু-কিশোরদের দুর্যোগ সম্পর্কে সচেতন ও প্রস্তুত করতে বিভিন্ন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা সহ যে কোন দুর্যোগের প্রাথমিক পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণকে সচেতন ও সক্ষম হতে হবে।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের সদস্যবৃন্দ ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে আত্নরক্ষার কৌশল সম্পর্কে মহড়া প্রদর্শন করেন।

 

বাতায়ন২৪ডটকম।। নাহিদুল ইসলাম নাহিদ।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com