সংবাদ শিরোনাম :
দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির ফাঁকা সড়কে স্বস্তি, ঈদের ছুটিতে বদলে গেছে ঢাকা রংপুরে জমজমাট পশুর হাট, বিক্রিতে হতাশ খামারিরা রসিকের ৮৫৫ পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার
রংপুরে অবৈধ শিশু খাদ্য সরবরাহের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

রংপুরে অবৈধ শিশু খাদ্য সরবরাহের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, ঢাকা।।

অবৈধ শিশু খাদ্য সরবরাহের অভিযোগে রংপুরে দুটি প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান ভেজাল খাদ্যপন্য ধ্বংস করা হয়।

সোমবার ( ৯ মার্চ) দুপুরে জাতীয় নিরাপত্বা গোয়েন্দা সংস্থা-এনএসআই এর তথ্যের ভিত্তিতে নগরীর কামালকাছনা কুটিরপাড়ায় দানেশ ট্রেডার্সে অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান অবৈধ ও ভেজাল মজা, সেভেন আপ, তাজা জুস নামকসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য দ্রব্য জব্দ করা হয়। এসময় মালিক দানেশ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত পন্যগুলো ধ্বংস করা হয়।

অন্যদিকে একই এলাকার রুমন ট্রেডার্সের ২টি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল শিশু খাদ্য সামগ্রী জব্দ করে ভ্রাম্যমান আদালত। পরে মালিক আংগুর মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা সহ সতর্ক করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তমাল আজাদ, নুসরাত আরা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এফএসও লোকমান হোসাইন, ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, এনএসআই এর উপ পরিচালক আবু তাহের সরকার ও সহকারি পরিচালক মোঃ শামীম দেওয়ান উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তমাল আজাদ জানান, ভেজাল খাদ্যসহ অবৈধ বিভিন্ন পন্যের গোডাউন ও দোকানে অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

বাতায়ন২৪ডটকম।।মমিনুল ইসলাম রিপন মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com