সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রী পদ থেকে আজ পদত্যাগ করছেন ইশরাক হোসেন কাউনিয়ায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মিঠাপুকুরে নিখোঁজের একদিন পরে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নীলফামারীতে ১৩.৪২ গ্রাম হেরোইন ও ইয়াবাসহ নারী গ্রেপ্তার বদরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার- ৪ রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১১১ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল-ইয়াবা উদ্ধার সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ একই পরিবারের ৩ জন আহত ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতের রুকনদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে: এমপি বেলাল ভুয়া মণ্ডপের নামে সরকারি চাল বরাদ্দের অভিযোগ, তদন্তে ইউএনও
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, ঢাকা।।

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র উপস্থাপক কে এম হানিফকে (হানিফ সংকেত) ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে বিকেলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন।

হানিফ সংকেত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি একাধারে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক, পরিচালক, লেখক, প্রযোজক, গায়ক, সুরকার ও গীতিকার। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরছেন।

উল্লেখ্য, একই সভায় স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করেছে মন্ত্রিসভা।

বাতায়ন২৪ডটকম। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com