সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সৈয়দা রিজওয়ানা

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সৈয়দা রিজওয়ানা

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, ঢাকা।।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি বলেছেন, আমরা ১২ ফেব্রুয়ারির ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন রাজসাক্ষী পেয়েছি সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে।

তিনি গতকাল সাংবাদিকদের সামনে বলেছেন, যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূলধারার বা প্রধান শক্তি হিসেবে আসতে দেইনি। তাহলে বোঝা যায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে কথা আসছিল, সেটা তিনি নিজেই স্বীকার করে রাজস্বাক্ষী হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আমরা এখন তার কাছে, তৎকালীন অন্তর্বর্তী সরকার বা আজকের সরকারের কাছে জানতে চাই, তারা তাদের যোগসাজশে কী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসেবে মেজরিটি পেতে বাধাগ্রস্ত করেছে, সেটি হতে দেয়নি।

ডা. তাহের বলেন, আমরা এই উপদেষ্টার কাছে জানতে চাই, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তার সঙ্গে আর কারা জড়িত ছিল। পুরা সরকারই ছিল, নাকি একটি শক্তিশালী অংশ জড়িত ছিল। তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিএনও, ওসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতির লোকদের নিয়য়ন্ত্রণ করে তাদের কাঙ্ক্ষিত সংখ্যায় একটি দলকে জেতানোর ব্যবস্থা করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে।

বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে ডা. তাহের বলেন, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করে পুরো পরিস্থিতিটা তারা জানবেন, আমাদের জানাবেন এবং দেশবাসীর কাছে এটা পরিষ্কার করবেন।

তিনি আরো বলেন, ‘আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। তাদের মধ্যে দুজনের নাম প্রকাশ করে বলেন— একজন সৈয়দা রিজওয়ানা, আরেকজন হলেন খলিলুর রহমান।’

সাংবাদিকদের প্রশ্লের জবাবে ডা. তাহের বলেন, ‘ডেপুটি স্পিকারের বিষয়ে অফিশিয়াল প্রস্তাব পাওয়ার পর আমরা আলোচনা করে ব্যবস্থা নেব। তবে এ ক্ষেত্রে জুলাই সনদ পুরো বাস্তবায়ন করা হচ্ছে কি না, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে।’

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির উপস্থিত ছিলেন।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com