সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
ঈদে রংপুর-ঢাকা রুটে অতিরিক্ত ট্রেন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি বেলালের আবেদন

ঈদে রংপুর-ঢাকা রুটে অতিরিক্ত ট্রেন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি বেলালের আবেদন

স্টাফ করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম, রংপুর ।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে ঢাকা-রংপুর রুটে বিশেষ/অতিরিক্ত ট্রেন চালুর দাবি জানিয়ে  প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান (বেলাল)।

বুধবার (৪ মার্চ) দুপুরে ‌ রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ‌একটি লিখিত আবেদন জেলা প্রশাসক মোঃ এনামুল আহসানের হাতে পৌঁছানো হয়।

সংসদ সদস্যের স্বাক্ষরিত এই আবেদনপত্রে উল্লেখ করা হয়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর রংপুরসহ আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ও অন্যান্য এলাকায় যাতায়াত করেন। এতে ট্রেনের টিকিট সংকট তীব্র আকার ধারণ করে এবং সড়কপথে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে দুর্ভোগ বাড়ে। বিশেষ করে ঈদের আগে ও পরে কয়েকদিন যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

আবেদনপত্রে আরও বলা হয়, রংপুর বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রী পরিবহনে পর্যাপ্ত ট্রেন সুবিধা নেই। ফলে সাধারণ মানুষের বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় ঈদ উপলক্ষে ঢাকা-রংপুর রুটে বিশেষ ট্রেন চালু অথবা বিদ্যমান ট্রেনের সংখ্যা ও কোচ বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। সংসদ সদস্য আবেদনপত্রটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেন।

এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, “আমরা আবেদনটি হাতে পেয়েছি এবং আজকেই প্রধানমন্ত্রী কার্যালয়ে বরাবর পাঠিয়ে দিয়েছি।” সংশ্লিষ্ট মহল আশা করছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

বাতায়ন২৪ডটকম ।। মমিনুল ইসলাম রিপন।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com