সংবাদ শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার তালাকের নোটিশে স্বাক্ষর জালের অভিযোগ, সুন্দরগঞ্জে কাজীকে ঘিরে বিতর্ক গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম
দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারীরা

দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারীরা

স্টাফ করেসপন্ডেন্ট, ক্রীড়া।। বাতায়ন২৪ডটকম।।

দেশে ফিরেছে সাফ ফুটসাল জয়ী নারী দল। আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে থাইল্যান্ড থেকে ঢাকায় পা রেখেছে দেশের মেয়েরা। সাফজয়ী ফুটসাল দলকে জমকালো সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফে। নারীদের জন্য রাখা হয়েছে ছাদখোলা বাসের ব্যবস্থা। ছাদখোলা বাসে পুরো টিমকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে। সেখানেই মেয়েদের দেওয়া হবে সংবর্ধনা।

টানা দুবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এবার ফুটসালেও ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত রোববার রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

সাত দলের সাফ ফুটসালে এমন অর্জনের পর দেশে ফিরে জমকালো সংবর্ধনাই পাচ্ছেন সাবিনা, কৃষ্ণা, সুমাইয়ারা। দক্ষিণ এশিয়ান টুর্নামেন্টে সেরার মুকুট অর্জন করায় নারী দলকে তাদের চাওয়ামতোই বরণ করে নিচ্ছে ফুটবল ফেডারেশন। এ প্রসঙ্গে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করছি। তাদের বলা হয়েছে, তারা কীভাবে চায় (সংবর্ধনা), আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com