সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী রাজপথে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী
পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা

পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা

হাবিবুর রহমান হাবিব||উপজেলা করেসপন্ডেন্ট||পীরগাছা রংপুর||বাতায়ন২৪ডটকম 

মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা এমন প্রত্যয় নিয়ে রংপুরের পীরগাছায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ফুটবল।
সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ী দ্বি মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন পীরগাছা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো.জুয়েল রানা।

ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা বলেন, কিশোর ও তরুণদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঠমুখী করা এবং নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মাদক থেকে দূরে রাখতে শুধু সচেতনতা তৈরি করলেই হবে না, খেলাধুলার সুযোগও তৈরি করতে হবে। আমাদের লক্ষ্য তরুণদের হাতে মাদক নয়, ফুটবল তুলে দেওয়া। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করব।

মাসুদ রানা নামের এক শিক্ষার্থী জানান ‘ফুটবল পেয়ে আমরা অনেক আনন্দিত। আগে নিয়মিত খেলার সুযোগ কম ছিল। এখন আমরা বন্ধুদের নিয়ে মাঠে খেলতে পারব। মাদক থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে চাই।’
স্থানীয় শাহাদুল ইসলাম বলেন, ‘বর্তমানে কিশোরদের মাদক ও নানা অপরাধ থেকে দূরে রাখা বড় চ্যালেঞ্জ। তাদের মাঠে খেলাধুলার সুযোগ করে দিলে অবসর সময়টা ভালো কাজে কাটবে। জুয়েল রানার এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াবে বলে আমরা মনে করি।’

স্থানীয়রা জানান, শুধু ফুটবল বিতরণ নয়, নিয়মিত খেলাধুলার আয়োজন এবং মাঠ ব্যবহারের সুযোগ নিশ্চিত করা গেলে এর সুফল আরও বেশি পাওয়া যাবে। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতাও বাড়বে। এসময় শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com