সংবাদ শিরোনাম :
রংপুরে গণমিছিল ও সমাবেশ, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের অদম্য জুলাই মিছিল রংপুর চিরিয়াখানার অব্যবস্থাপনা, জরাজীর্ণতা ও অতিরিক্ত ফি আদায়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা রংপুরে ১৭ লাখে এএসআই পদে চাকরি, জালিয়াত চক্রের ৪ সদস্য গ্রেফতার পীরগাছায় ছাত্রীকে অনৈতিক প্রস্তাব: শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পদচ্যুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‘লন্ডন-শিলংয়ে যাইনি, তাহলে গুপ্ত বলছেন কেন?’ চলতি মাসেই যেভাবে ৮ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের দাশিয়ারছড়া: এক যুগেও কাটেনি বৈষম্য ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল
গোলামীর পরিবর্তে আজাদীর বাংলাদেশের জন্যই এনসিপি, জামাায়াতে ইসলামসহ ১০ দলের জোট হয়েছে: আখতার (ভিডিও)

গোলামীর পরিবর্তে আজাদীর বাংলাদেশের জন্যই এনসিপি, জামাায়াতে ইসলামসহ ১০ দলের জোট হয়েছে: আখতার (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

গোলামীর পরিবর্তে আজাদীর বাংলাদেশের জন্যই এনসিপি, জামাায়াতে ইসলামী, হেফাজত ও খেলাফতসহ ১০ দলের জোট হয়েছে বলে দাবি করেছেন এনসিপি সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) রাতে রংপুরের পীরগাছায় নির্বাচনী প্রচারণা এবং জামায়াত আমীরের সফর উপলক্ষে আয়োজিত প্রচার মিছিল শেষে সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এসময় তার সাথে ছিলেন এনসিটি ও জামায়াত নেতৃবৃন্দ।

আখতার বলেন, ‘১০ দলের পক্ষে বাংলাদেশের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই দশদলের দাড়িপাল্ডা, শাপলাকলি, ঈগল, রিকশাসহ দশ দলের ১০ দল মার্কায় সংসদ ভরে তুলবে। সব দলের পক্ষ থেকে আমীরে জামায়াত রংপুর আসছেন। পীরগাছা-কাউনিয়া বাসির পক্ষ হয়ে আমরা সেখানে যাবো।’

আখতার বলেন, ‘ কাউনিয়া পীরগাছার মানুষের মার্কা শাপলা কলি। জনগণ শাপলা কলি মার্কায় কথা বলে। পীরগাছা-কাউনিয়ার অভাব অভিযোগ দুর করা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়নের মার্কা শাপলা কলি।’

পরে আখতারের এক পাতা এক কলি, ভোট দিবো শাপলা কলি, গণভোটে হা বলি, ভোট দিবো শাপলা কলি, হাতে কালি মুখে বলি ভোট দিবো শাপলা কলি শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে এলাকা।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com