সংবাদ শিরোনাম :
রংপুরে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি কর্মশালা ‘RE:FRAME 2026’ অনুষ্ঠিত ভূমিহীনদের নেতৃত্বে আগামী দিনের রাজনীতি গড়ার আহ্বান হাসনাত কাইয়ুমের রংপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আদালতের টিমের পরিদর্শনে ফের হাতাহাতি, ‘ইন্ডিয়া চলে যাওয়ার’ হুমকি কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে গাঁজা ও ইস্কাপ জব্দ সাংবাদিকতার কঠিন পথেও নীতি-নৈতিকতায় অবিচল ছিলেন আবুল কালাম আজাদ ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসার সুপারকে ৫ ঘণ্টা অবরুদ্ধ বদরগঞ্জে সরকারি জমিতে নির্মিত বাড়িতে প্রবেশে নিষেধাজ্ঞা, গেটে নোটিশ টাঙাল প্রশাসন ওয়ালটনের সঙ্গে রংপুর কমিউনিটি মেডিকেলের সমঝোতা স্মারক সই বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা, প্রতিবাদে রংপুরে মানববন্ধন
ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না অন্তর্বর্তী সরকার

ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না অন্তর্বর্তী সরকার

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।

চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কারণে এ সম্মেলন নিয়ে ভাবা হচ্ছে না। এক কথায় ডিসি সম্মেলন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত কিংবা প্রস্তুতি কোনোটাই নেই।

২০২৬ সালের ডিসি সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেন, ডিসি সম্মেলনের বিষয়টি আমরা এখনো পরিকল্পনায় আনিনি। এ বিষয়ে আমাদের কোনো প্রস্তুতিও নেই। আগামী ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন হচ্ছে না।
তিনি আরও বলেন, আমরা আশা করছি- ফেব্রুয়ারি মাসে নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। তখন হয়তো এ বিষয়ে নতুন সিদ্ধান্ত হবে।
ডিসি সম্মেলন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা যুগান্তরকে বলেন, সরকার এখন নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত। সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মাঠ প্রশাসন মূল ভূমিকা পালন করে। ডিসি সম্মেলনের মতো এত বড় আয়োজন নিয়ে সরকার এই মুহূর্তে ভাবছে না। সম্প্রতি ৫২ জেলায় নতুন ডিসি দেওয়া হয়েছে। তাদের এবং নতুন বিভাগীয় কমিশনারদের নিয়ে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে বিশেষ সভা করে নির্বাচন সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। ডিসি সম্মেলনে যা বলা বা করা হয়, তাই নির্দেশনা দেওয়া হয়েছে।বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com