সংবাদ শিরোনাম :
হেক্সার পথে কি ব্রাজিল? ২০০২ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সুন্দরগঞ্জে যুবক গ্রেপ্তার ভুরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত তারেক রহমানকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি কুরবানির ঈদ নিয়ে যা ভাবছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা শিবিরের ভূরিভোজ বন্ধের দাবি, প্রশাসনের কাছে ছাত্রদলের চিঠি ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে এক দিনে দুই দুর্ঘটনা, আহত ২০ ঈদকে ঘিরে ব্যতিক্রমী আয়োজন ‘মেহমান-ই মুহাব্বত’ করবে কারমাইকেল কলেজ শিবির
জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার

জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা ।।বাতায়ন২৪ডটকম।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার সম্ভাবনা নেই, দ্রুতই সিদ্ধান্ত জানাবে সরকার। আজ সোমবার দুপুরে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিকদগুলোর সমঝোতা হয়নি। আলোচনার মাধ্যমে সমঝোতা করতে রাজনৈতিক দলগুলোকে দেয়া সরকারের সাত দিন শেষ হয়েছে গতকাল রোববার।

বিএনপি বলছে, সংস্কার ও গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না। জামায়াতে ইসলামীসহ আট দল নির্বাচনের আগেই গণভোটের দাবিতে আন্দোলনে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার ঢাকায় বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে তারা। আর বিরোধ নিরসনে সরকারকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com