সংবাদ শিরোনাম :
প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী ইনজুরি নিয়ে ভাবছে না বাংলাদেশ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া মূল লক্ষ্য “নো ট্রিটমেন্ট, নো রিলিজ” নির্দেশ দেন হাসিনা জয়পুরহাটে মিলেমিশে খাওয়া হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা সারজিস-নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে শোকজ জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন বাতায়নে খবর প্রকাশের পর, পালিচড়া স্টেডিয়ামের প্যাভেলিয়নের গ্লাস প্রতিস্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন
ক্যারিয়ার বিষয়ক প্রতিষ্ঠানের যাত্রা শুরু

ক্যারিয়ার বিষয়ক প্রতিষ্ঠানের যাত্রা শুরু

ফাইল ছবি

সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা, রেডিও জকি, অভিনয় এবং অনুষ্ঠান উপস্থাপনাও গুরুত্বপূর্ণ পেশা হিসেবে সমাদৃত হচ্ছে। বর্তমানে এসব কাজকে পেশা হিসেবে নিতে আগ্রহী অনেক তরুণ-তরুণী। তাদের জন্যই রাজধানীর বাংলামটরে মিডিয়া অ্যান্ড জার্নালিজম ইনস্টিটিউট অব বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

 

সোমবার সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম অপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজীজ করিম চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ পার্টির চেয়ারম্যান আফাজুল হক, ডিএসসিসি’র ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ইত্তেফাকের প্রশাসনিক কর্মকর্তা খাইরুল বাশার, তরুণ লেখক ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ।

বক্তব্য রাখেন টেক প্লানেট আইটি অ্যান্ড কমিউনিকেশন্সের সার্ভার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জাহিদা সুমি। অনুষ্ঠান উপস্থাপনা করেন মামুন পাঠান তীব্র ও ইন্নি খাইরুন দোসরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com