সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ উইনসেরেক্স সিরাপ, ২টি মোটরসাইকেলসহ গ্রেপ্তার-২ অপরাধ দমনে নতুন প্ল্যাটফর্ম ‘সেভ রংপুর’র পথচলা শুরু কুড়িগ্রামে মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার পীরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, আটক করেছে এসআরবি গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে ওয়ান শ্যুটার পিস্তল জব্দ ইসলামপুরে নিখোঁজ কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার রংপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা শ্বশুর গ্রেপ্তার বদরগঞ্জে গৃহবধূর সঙ্গে যুবক আটক, থানায় সমঝোতার অভিযোগ হাজার মানুষের পাশে লায়ন্স ক্লাব: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পেলেন সাধারণ মানুষ ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল না করলে হরতালের হুমকি
ক্যারিয়ার বিষয়ক প্রতিষ্ঠানের যাত্রা শুরু

ক্যারিয়ার বিষয়ক প্রতিষ্ঠানের যাত্রা শুরু

ফাইল ছবি

সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা, রেডিও জকি, অভিনয় এবং অনুষ্ঠান উপস্থাপনাও গুরুত্বপূর্ণ পেশা হিসেবে সমাদৃত হচ্ছে। বর্তমানে এসব কাজকে পেশা হিসেবে নিতে আগ্রহী অনেক তরুণ-তরুণী। তাদের জন্যই রাজধানীর বাংলামটরে মিডিয়া অ্যান্ড জার্নালিজম ইনস্টিটিউট অব বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

 

সোমবার সন্ধ্যা ৬টায় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম অপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি সমাচারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজীজ করিম চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ পার্টির চেয়ারম্যান আফাজুল হক, ডিএসসিসি’র ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ইত্তেফাকের প্রশাসনিক কর্মকর্তা খাইরুল বাশার, তরুণ লেখক ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ।

বক্তব্য রাখেন টেক প্লানেট আইটি অ্যান্ড কমিউনিকেশন্সের সার্ভার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জাহিদা সুমি। অনুষ্ঠান উপস্থাপনা করেন মামুন পাঠান তীব্র ও ইন্নি খাইরুন দোসরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com