সংবাদ শিরোনাম :
রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের মতবিনিময় সভা শনিবার 

রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের মতবিনিময় সভা শনিবার 

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর ।।বাতায়ন২৪ডটকম।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার এর অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ উপলক্ষে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় এবং প্রস্তাবিত সংশোধনীসহ গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন, শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। আগামী শনিবার সকাল সাড়ে ১০ টায়  ঐতিহাসিক রংপুর টাউন হলে অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।  সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের জেলা সভাপতি

মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম ও আরপিইউজে সভাপতি সালেকুজ্জান সালেক। এতে জাতীয় ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সভা সঞ্চালনা করবেন আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

উক্ত সমাবেশে বাংলাদেশের সাংবাদিকদের অধিকার এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার কার্যক্রমকে বেগবান করতে রংপুর মহানগরীসহ জেলার সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতি কামনা করেছেন মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক হুমায়ুন কবির মানিক ও সদস্য সচিব বাদশাহ ওসমানী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com