সংবাদ শিরোনাম :
রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা: পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরের পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। বুধবার দিবাগত রাতে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের বিছনা গ্রামে প্রেমিক মেহেদী হাসানের বাড়িতে অবস্থান নেন তিনি।

জানা গেছে, মেহেদী হাসান ওই গ্রামের আমিরুলের ছেলে। তিনি রংপুরের একটি কলেজে পড়াশোনা করেন। অপরদিকে ভুক্তভোগী তরুণী খালাশপীর সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর দাবি, সাত বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক বিয়ার প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। বুধবার সন্ধ্যায় তার বাড়িতে এসে মেহেদী আবারও সম্পর্ক স্থাপন করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে মানসম্মানের ভয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

প্রেমিক ও তার পরিবার সম্পর্কটি অস্বীকার করে জানায়, মেয়েটির সঙ্গে তাদের ছেলের কোনো সম্পর্ক নেই এবং থাকলেও তারা এ সম্পর্ক মেনে নেবে না। অন্যদিকে অনশনরত শিক্ষার্থী জানান, মেহেদী বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com