সংবাদ শিরোনাম :
বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবি হলেন রংপুরের আরিফুল ইসলাম  প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের
ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২

ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট নারায়ণগঞ্জ।। বাতায়ন২৪ডটকম।।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি সড়কে হরতাল সমর্থনে টায়ারে আগুন দিয়ে মিছিল করেছে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় ও ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের কাশিপুর এলাকায় এ মিছিল করা হয়। এ সময় অভিযান চালিয়ে রুমিন ও আনোয়ার নামে দুজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুইগড় বাজারের কাছ থেকে ১৫ থেকে ১৬ জন যুবলীগের নেতাকর্মী রাত সাড়ে ১২টার সময় মশাল মিছিল নিয়ে সাইনবোর্ডের দিকে যায়। একই স্থান থেকে দ্বিতীয় দফায় রাত ২টার সময় একই সংখ্যক যুবলীগের নেতাকর্মী আরেকটি মশাল মিছিল বের করে। এ সময় পুলিশের গাড়ি দেখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

অপরদিকে, রাত ১২টার দিকে কাশিপুর এলাকায় ১০ থেকে ১২ জন ছাত্রলীগের নেতাকর্মী সড়কে টায়ারে আগুন ধরিয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। তবে মিছিলকারীরা কোনো যানবাহনে বা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেনি।

ফতুল্লার বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়ে সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান হরতাল সফল করার আহ্বান জানান।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুজনকে আটক করা হয়েছে। যারা মিছিল করেছে তাদের আটকে অভিযান চলছে।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com