সংবাদ শিরোনাম :
রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ২৪ এর জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘটেছে তা রাষ্ট্রীয় মানবাধিকার লংঘন: অতিরিক্ত ডিআইাজি- আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতি ও মহাসচিবকে স্বাগত জানিয়ে রংপুর মহানগর বিএনপির শুভেচ্ছা মিছিল: উন্নয়ন বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা হারাগাছে ঈমাম মুয়াজ্জিনের সাথে প্রতারণার অভিযোগে শোকজ বিএনপি নেতা
রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট কুড়িগ্রাম।। বাতায়ন২৪ডটকম।।

কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) সকালে উপজেলার চর নতুন বন্দর গ্রামে র‌ফি‌কের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য জানান।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী  উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর গ্রামের সাবেক সেনাসদস্য আনোয়ার হোসেনের পুত্র রফিক হাসান। তার বিরু‌দ্ধে মাদকের একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। এর আগে ২০২৩ সালে রফিকের ঘরের সিন্দুকের ভেতর থেকে ২২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার ক‌রেছিল রৌমারী থানা পুলিশ।

পু‌লিশ জানায়, মাদক মজুত আছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে র‌ফি‌কের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে শরীর তল্লাশি করে ১০ হাজার এবং তার ঘরে তল্লা‌শি ক‌রে ড্রয়ার থে‌কে আরও ১২ হাজার ১০০ পিসসহ ২২ হাজার ১০০টি ইয়াবা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

ও‌সি লুৎফর রহমান ব‌লেন, গ্রেফতার রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তা‌কে আদাল‌তে সোপর্দ করা হ‌বে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com