সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা
হাসিনা ও পুত্র জয় একসাথে ঈদ উদযাপন:এখনো  রয়েছেন ভারতে

হাসিনা ও পুত্র জয় একসাথে ঈদ উদযাপন:এখনো  রয়েছেন ভারতে

স্পেশাল করেসপন্ডেন্ট।।বাতায়ন২৪ডটকম।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় ঈদ-উল- আজহার আগেই ভারতে এসেছেন।

মায়ের সাথে ঈদুল আযহার ঈদ উদযাপন করেছে। আওয়ামী লীগের ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে, এ তথ্য ।

এখনও তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেয়ার পর এই প্রথম পরিবারের কারও সঙ্গে সাক্ষাৎ করেছেন।

তিনি বর্তমানে নয়াদিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তায় সেফ হাউসে রয়েছেন।  বিভিন্ন সূত্রে জানা গেছে, জয়ের বর্তমানে কোনও প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের কোনও পরিকল্পনা নেই।

তার সফরসূচির বিস্তারিতও জানা যায়নি।  জয়ের ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

ভারতে আসার জন্য জয় তড়িঘড়ি মার্কিন নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সংগ্রহ করেছেন।

ভারতে আসার জন্য ভারতীয় ভিসার আবেদন করে তা পেয়ে  যান তিনি।  হাসিনার সঙ্গে জয়ের দেখা করার বিষয়ে ভারত সরকারের থেকেও সবুজ সংকেত পাওয়ার কথা সূত্র মারফত জানা গেছে।

এই ঈদ মিলনে হাসিনাকন্যা পুতুলও যোগ দিয়েছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি।পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর হিসেবে ২০২৩ সাল থেকে দিল্লিতে রয়েছেন।

তবে হাসিনা ও পুতুল দিল্লিতে থাকলেও তাদের  মুখোমুখি দেখা হওয়ার কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি।

গত মাসে জয় মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। অল্প সময়েই নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যান। জানা গেছে, গ্রিন কার্ড একজন ব্যক্তিকে আমেরিকার বাইরে ভ্রমণ করতে দেয় না।

সজীব ওয়াজেদ জয়ের আমেরিকার বাইরে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল।

এক আওয়ামী লীগ নেতার মতে, বর্তমান বংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর বর্তমান পরিস্থিতিতে তাকে মার্কিন পাসপোর্ট নিতে হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com