সংবাদ শিরোনাম :
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী ইনজুরি নিয়ে ভাবছে না বাংলাদেশ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া মূল লক্ষ্য “নো ট্রিটমেন্ট, নো রিলিজ” নির্দেশ দেন হাসিনা জয়পুরহাটে মিলেমিশে খাওয়া হলো না, বরখাস্ত ৩ খাদ্য কর্মকর্তা সারজিস-নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ মিরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিল ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে শোকজ জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন
ব্লগার অভিজিৎ হত্যা : ‘জঙ্গি’ সদস্য সায়মনের জবানবন্দি

ব্লগার অভিজিৎ হত্যা : ‘জঙ্গি’ সদস্য সায়মনের জবানবন্দি

ফাইল ছবি

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ‘জঙ্গি’ সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন।

রোববার তাকে আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা। এ সময় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তিনি। ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার বাউনিয়া বাদালদি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের কয়েকদিন পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) ওই হত্যাকাণ্ডের দায় স্বীকারের খবর দেয় জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেট ভিত্তিক তৎপরতা নজরদারি করা ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।’ বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছে, এসব হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com