সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির আয়োজনে রংপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রংপুরের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প- প্রতিমন্ত্রী  আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসে লাভ হবে না, ধৈর্যের সীমা ছাড়ালে বল প্রয়োগ: প্রতিমন্ত্রী রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার, পেট্রোল-রড-লাঠি উদ্ধার দশ বছর ধরে যদি ৫৬ লাখ টন সার দিয়েই বাম্পার ফলন হয়, তাহলে কেন এবার ৬২ লাখ টন দিয়েও কৃষকদের কাছে কথা শুনতে হচ্ছে-কর্মকর্তাদের কাছে কৃষি সচিবের প্রশ্ন ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ: রিজভী রাজপথে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের কোন ধাপে কোন ইউনিয়নে নির্বাচন ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী
স্বল্প সুদে এসএমই ঋণ দিতে পুনঃঅর্থায়ন তহবিল গঠন

স্বল্প সুদে এসএমই ঋণ দিতে পুনঃঅর্থায়ন তহবিল গঠন

ফাইল ছবি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠানে কম সুদে ঋণ দিতে ২৪০ মিলিয়ন মার্কিন ডলারের একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে প্রস্তাবিত এ তহবিলে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বাকি ৪০ মিলিয়ন ডলার দেবে সরকার।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক সার্কুলারে বলা হয়েছে, এ পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মোট প্রকল্প অর্থের সর্বোচ্চ ৯০ শতাংশের যোগান দেবে। অবশিষ্ট ১০ শতাংশ বহন করবে ঋণ গ্রহীতা।

সার্কুলারে আরও বলা হয়েছে এ তহবিলের জন্য কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কাছ থেকে ৪ শতাংশ হারে সুদ নেবে। একজন গ্রাহক সর্বোচ্চ ৩ কোটি টাকা ঋণ পাবেন। এর মধ্যমেয়াদী ঋণের কার্যকাল হবে ৩ বছর এবং দীর্ঘমেয়াদী ৫ বছর।

এতে পুরুষ ঋণ গ্রহীতাদের বাজার ভিত্তিক সুদের হারে ঋণ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তহবিলের ১৫ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ঋণের হার হবে ১০ শতাংশ। মোট তহবিলের দুই-তৃতীয়াংশ কুটির, ক্ষুদ্র ও ছোট শিল্প এবং অবশিষ্ট মাঝারি শিল্পের জন্য নির্ধারিত থাকবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরেও এ তহবিল থেকে ঋণ নেয়া যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com