সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বৃহত কর্মসূচি প্রণয়ন করবে: বাছির জামাল রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা মার্কিন ঘাঁটি বন্ধ না হলে হামলা, হরমুজ বন্ধ থাকবে : প্রথম বক্তৃতায় মোজতবা খামেনি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আরপিএমপির সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণতন্ত্র শক্তিশালী করতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান মোশাররফের জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে
দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করলে লাগাতার আন্দোলন:কাল রংপুরে পদযাত্রা

দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করলে লাগাতার আন্দোলন:কাল রংপুরে পদযাত্রা

ষ্টাফ করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

পরিবেশবাদীদের অপ-প্রচার তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে বিলম্ব করলে লাগাতর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে রংপুর নর্থভিউ হোটেলে পদ দাবিতে  রোববার (৪ এপ্রিল) বিকেল ৩ টায় রংপুরে পদযাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময় উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফজু উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।

এসময় দুলু বলেন, চীনে প্রধান উপদেস্টা তিস্তা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু দেশে এসে এ নিয়ে কোন উদ্যোগ আমরা দেখছি না। যা তিস্তা অববাহিকার মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। এরই মধ্যে তথাকথিত পরিবেশবাদিরা মিথ্যা তথ্য সন্ত্রাস তৈরি করেছে।  অপ-প্রচার চালাচ্ছে। অবিলম্বে তিস্তার কাজ শুরু করতে হবে।সেটি না করলে আমরা লাগাতর আন্দোলনে যাবো।

 পদযাত্রায় উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পদযাত্রাটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে  জিলা স্কুল মাঠে গিয়ে সমাবেশ করবে।

বাতাযন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com