সংবাদ শিরোনাম :
রংপুরের পুলিশ কমিশনারকে পদায়নের আদেশ চার খুনের ঘটনার আগেই রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: শ্রাদ্ধ সম্পন্ন রংপুরে চাঞ্চল্যকর চার খুন ময়না তদন্তের প্রতিবেদন প্রস্তুত: শ্রাদ্ধ সম্পন্ন খাগড়াছড়ি পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২
সুন্দরগঞ্জে কথিত প্রেসক্লাবের বৈঠক প্রতিহত করলো ছাত্রজনতা

সুন্দরগঞ্জে কথিত প্রেসক্লাবের বৈঠক প্রতিহত করলো ছাত্রজনতা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সর্বসম্মতিক্রমে গঠিত সম্মিলিত প্রেসক্লাবকে চ্যালেঞ্জ করে সাংবাদিকদের একটি অংশের বৈঠক প্রতিহত করেছে ছাত্রজনতা।

সোমবার (১৭ মার্চ) বিকেলে সুন্দরগঞ্জ পৌরশহরের থানা রোডস্থ কথিত উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার সকল প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে সম্মিলিত প্রেসক্লাব গঠন করা হয়। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি ও উপজেলা সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ। তিনি সম্মিলিত প্রেসক্লাবকে উপেক্ষা করে কয়েকজন সাংবাদিককে নিয়ে একটি সভার আয়োজন করেন।

বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্রজনতা সভাটিকে ‘অবৈধ’ দাবি করে সেখানে বাধা দেয় এবং বৈঠকটি বন্ধ করে দেয়।

এ প্রসঙ্গে উপজেলার কয়েকজন সিনিয়র সাংবাদিক জানান, সুন্দরগঞ্জে সকল প্রেসক্লাবকে একীভূত করে সম্মিলিত প্রেসক্লাব গঠনের মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের ঐক্য বজায় রাখা ও পেশাদারিত্ব নিশ্চিত করা। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থে এ সিদ্ধান্তকে উপেক্ষা করে আলাদা বৈঠকের আয়োজন করেন, যা সাংবাদিকতা পেশার জন্য ক্ষতিকর।

তারা আরও বলেন, সম্মিলিত প্রেসক্লাবের বাইরে গিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি স্বতন্ত্রভাবে সংগঠন পরিচালনা করতে চায়, তাহলে তা বিভ্রান্তি সৃষ্টি করবে এবং সাংবাদিকদের ঐক্যে ফাটল ধরাবে। এজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com