সংবাদ শিরোনাম :
ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
১ মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি সার্ভিস: আসিফ নজরুল

১ মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি সার্ভিস: আসিফ নজরুল

২ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে।

২ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে। কোনো অবস্থায় হয়রানি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ১৭ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তাদের টাকা এজেন্সিগুলো ফেরত দেয়ার বিষয়ে অগ্রগতি আছে। মধ্যপ্রাচ্য থেকে যেসব প্রবাসী দেশে আসবে, বিমানবন্দরে তাদের ভিআইপি মর্যাদা দেয়া হবে। তাদের কোনো রকম ভোগান্তি বা হয়রানি করা হলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।

প্রবাসীকল্যাণ উপদেষ্টা আরও বলেন, মালয়েশিয়া শ্রমবাজারে জট নিরসনে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করবে। আগামি দুই-তিন মাসের মধ্যে শ্রমবাজার নিয়ে সুখবর দেয়া যাবে বলে জানান তিনি।

আসিফ নজরুল আরও বলেন, নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারণের জন্য কাজ চলমান রয়েছে। তিনি যোগ করেন, দেশে ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে বিদেশে মিছিল করতে গিয়ে যে ৮৭ প্রবাসী কারাভোগ করে দেশে ফিরেছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

উপদেষ্টা আরও জানান, প্রবাসীদের ১২টি বাণিজ্যিক ব্যাংক ঋণ দেবে। সোনালী-অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী ব্যাংকের বুথ খোলার প্রস্তাব দেয়া হয়েছে। এতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে জানান তিনি।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com