সংবাদ শিরোনাম :
রংপুরে হেরোইন-ইয়াবাসহ আটক – ৩ কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ-আরএফএল ডিলার নিহত চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেপ্তার তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১ মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২ হারিয়ে যাওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ পলাশবাড়ীতে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন
রংপুরে হেরোইন-ইয়াবাসহ আটক – ৩

রংপুরে হেরোইন-ইয়াবাসহ আটক – ৩

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুর মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে তাজহাট থানা পুলিশ। এসব ঘটনায় মাদক কারবারের অভিযোগে একজনকে এবং হেরোইন সেবনের অভিযোগে দুজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ও শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, এর নির্দেশনায় মাদক উদ্ধার ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৩ নভেম্বর রাতে তাজহাট থানার ১৫ নম্বর ওয়ার্ডের কোর্ট ঘাঘটপাড়া এলাকায় অভিযান চালিয়ে আঙ্গুর (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পুরিয়া হেরোইন, যার ওজন ৩ গ্রাম ও আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার টাকা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি সিম সংযুক্ত একটি পুরোনো বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার আঙ্গুর কোর্ট ঘাঘটপাড়া এলাকার মো. খাইরুল ইসলামের ছেলে।

অন্যদিকে, ১৪ নভেম্বর দুপুরে তাজহাট থানাধীন দমদমা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে হেরোইন সেবনের অভিযোগে মো. বিপ্লব (২৮) ও মো. সৌরভ ওরফে মাসুদকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সিগারেটের রাংতা, একটি গ্যাস লাইট ও বিশেষ কায়দায় কাগজ দিয়ে তৈরি একটি পাইপ জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার বিপ্লব রংপুর মহানগরীর কোতোয়ালি থানার বানিয়াপাড়া এলাকার মো. নুর আলীর ছেলে। অপর গ্রেপ্তার সৌরভ ওরফে মাসুদ তাজহাট থানার সালামের মোড় এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ আরও জানায়, আঙ্গুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। অন্যদিকে, বিপ্লব ও সৌরভের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com