সংবাদ শিরোনাম :
তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আহত-১ মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২ হারিয়ে যাওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ পলাশবাড়ীতে বালু সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থায় কমবে ডায়াবেটিস ঝুঁকি: প্রধানমন্ত্রী পীরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উদযাপন ১১০ বছরে কারমাইকেল কলেজ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে এনসিপির মোটরসাইকেল র‍্যালি রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই স্পটে ৬ ককটেল নিক্ষেপ
মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২

মিঠাপুকুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার -২

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের মিঠাপুকুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম আশরাফ (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করেন ডিবি পুলিশের এসআই আবু ছাইয়ুম তালুকদার ও তাঁর সঙ্গীয় ফোর্স।

অন্যদিকে, রোববার (১৫ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর ওভারপাসের নিচে বাবু মিয়ার ফলের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় রাব্বী মোরছালিন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশের এসআই ভূষণ চন্দ্র বর্মন ও তাঁর সঙ্গীয় ফোর্স। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আশরাফুল ইসলাম আশরাফ উপজেলার খোসালপুর জায়গীর এলাকার মো. সাত্তার মিয়ার ছেলে। অপর আটক রাব্বী মোরছালিন উপজেলার কৃষ্ণপুর এলাকার মো. সোলাইমানের ছেলে।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পৃথক অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ও আটক দুই ব্যক্তিকে মিঠাপুকুর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com