সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রংপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ রংপুরে পুরাতন সিভিল সার্জন অফিসে চুরির চেষ্টা, হাতেনাতে আটক চোর রংপুরে ইয়াবাসহ ‘প্রেস রতন’ গ্রেপ্তার আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা নিশ্চিতের দাবি রংপুরের যুবকদের ক্রীড়াঙ্গনে উঠা দুর্নীতি ও অনিয়মের তদন্তে একাধিক কমিটিসহ দুর্নীতি দমন কমিশন কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী শূন্য পাসে দিনাজপুর বোর্ডের ৪৯ প্রতিষ্ঠান, সর্বোচ্চ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রংপুরে সাইকেল র‍্যালি, অংশ নিলেন রসিক প্রশাসক জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নেই, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ, গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।

সোমবার (২ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বাংলা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে রোববার (১ নভেম্বর) রাতে ফুলবাড়ী সীমান্তে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত সাড়ে ৭টায় অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাজিটারীতে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করে বিজিবি।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই রাতে ৮টা ৪০ মিনিটে বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বালাটারীতে। সেখানে তল্লাশি চালিয়ে ৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com