স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম ||
রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন চন্দ্র শীল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে নগরীর কোতয়ালী থানাধীন ২০ নম্বর ওয়ার্ডের মুলাটোল পাকার মাথা এলাকায় রাজু ডিজাইন ঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন চন্দ্র শীল নগরীর কোতয়ালী থানার ১৭ নম্বর ওয়ার্ডের সাতগাড়া নরসুন্দরপাড়া এলাকার মৃত গোবিন্দ চন্দ্র শীলের ছেলে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম