সংবাদ শিরোনাম :
হত্যা মামলার আসামিসহ কোতয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫ রংপুর মাদক কারবারি ও অনলাইন জুয়ার সাথে জরিত থাকায় গ্রেফতার -৬ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল-দোকান রাবিতে সাংবাদিকদের ওপর হামলা ৩ ছাত্রদল নেতা বহিষ্কার রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে ভর্তি বিশ্ব বসতি দিবসে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের বর্ণাঢ্য র‍্যালি রংপুরে মাউশির তালাবদ্ধ স্টোর থেকে ৪ বস্তা ফাইল রাস্তায় গেল কিভাবে
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে কাউনিয়া উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা

কাউনিয়া উপজেলা করেসপন্ডেন্ট ||রংপুর ||বাতায়ন২৪ডটকম ||

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়ায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এআর আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির আব্দুস সরকার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. রোকেয়া বেগম ও কাউনিয়া থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজা চলাকালে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি করবেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

সভায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এইচ আরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com