সংবাদ শিরোনাম :
রংপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত  হারাগাছের চাঞ্চল্যকর পলাশ হত্যা মামলার আসামি সাব্বির টাঙ্গাইলে গ্রেপ্তার রংপুরে পাচারের চেস্টাকালে সোয়া দুইকোটি মূল্যের কালো পাথরের বিষ্ণমুর্তি উদ্ধার, গ্রেফতার ৩ স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত পলাশ গ্রেপ্তার রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার রংপুরে সেমিনারে পুস্টি বিজ্ঞানীদের অভিমত, ভালো পুস্টিকর খাবার খেলে মানুষের আচরণ ভালো হয় রংপুরে অবৈধ সয়াবিন তেল কারখানা: মালিকের ১ মাসের কারাদণ্ড রংপুর মহানগর থেকে মাদকনির্মুলে করতে সামাজিক প্রতিরোধ করা হবে: আরপিডিএ চেয়ারম্যান সামু কোনো কলঙ্কিত নির্বাচনের দায় নেবে না বিএনপি’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
রংপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত 

রংপুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত 

হারুন-অর-রশিদ বাবু, |রংপুর| বাতায়ন২৪ডটকম |

মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার বার্তা দিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনস গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ বিভাগে কোতয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহিগঞ্জ থানা। নারী বিভাগে নারী লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নারী সবুজ দল।

রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে এ টুর্নামেন্টের লক্ষ্য ছিল জাতীয় খেলা কাবাডিকে তৃণমূল পর্যায়ে আরও জনপ্রিয় করা, যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশীদ।

ফাইনাল ঘিরে পুলিশ লাইনস গ্রাউন্ডে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, কাবাডি বাংলাদেশের ঐতিহ্য, শৈশব ও মাটির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি খেলা। স্বল্প সময়ের মধ্যে রংপুর মহানগর পুলিশের ছয়টি থানাকে নিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করায় তিনি পুলিশ কমিশনারসহ আয়োজকদের প্রশংসা করেন।

তিনি বলেন, টুর্নামেন্টে তরুণ খেলোয়াড়দের ক্রীড়াশৈলী দেখে তিনি আশাবাদী। রংপুরের চ্যাম্পিয়ন দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে রংপুরের গৌরব উজ্জ্বল করবে বলে তিনি প্রত্যাশা করেন।

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদকের পরিবর্তে তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সুস্থ মন ও সুস্থ শরীর গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কাবাডির পাশাপাশি ফুটবল, হাডুডু, ব্যাডমিন্টন ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ রংপুর নগরী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো শিকড়ের সঙ্গে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে উৎসাহিত করা। কমিউনিটি ও পুলিশের পারস্পরিক অংশীদারত্বের মাধ্যমে একটি সুস্থ সমাজ বিনির্মাণই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি জানান, রংপুর মহানগরীর ছয়টি থানার মধ্যে চারটি পুরুষ ও দুটি নারী দল এ টুর্নামেন্টে অংশ নেয়। খেলোয়াড়দের ক্রীড়াশৈলী আয়োজকদের আনন্দিত ও অনুপ্রাণিত করেছে।

পুলিশ কমিশনার আশা প্রকাশ করেন, এ টুর্নামেন্টের খেলোয়াড়রা ভবিষ্যতে রংপুরকে জাতীয় পর্যায়ে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের কাবাডির অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি টুর্নামেন্ট সফল করতে পুলিশ, প্রশাসন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জাতি গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com