সংবাদ শিরোনাম :
ইসলামপুরে নিখোঁজ কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার রংপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামা শ্বশুর গ্রেপ্তার বদরগঞ্জে গৃহবধূর সঙ্গে যুবক আটক, থানায় সমঝোতার অভিযোগ হাজার মানুষের পাশে লায়ন্স ক্লাব: বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও ওষুধ পেলেন সাধারণ মানুষ ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল না করলে হরতালের হুমকি লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রি-পেইড মিটার বাতিলসহ ৫ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে তারেক রহমান ও জোবাইদা রহমান ‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও স্লোগানে রংপুরে যুবদলের বিক্ষোভ মিঠাপুকুরে ডিবির সাঁড়াশি অভিযান: ১০ পিস ইয়াবাসহ ৬৪ বছরের মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইসলামপুরে নিখোঁজ কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার

ইসলামপুরে নিখোঁজ কিশোরী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম|

জামালপুরের ইসলামপুর থেকে নিখোঁজের আট দিন পর মিম আক্তার (১৬) নামে এক কিশোরীকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শক্তিপুর গ্রামের একটি বাড়ির সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মিম আক্তার জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের মো. মনিরুল হকের মেয়ে।

এসআরবি সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মিম আক্তার সিরাজাবাদ এলাকা থেকে পায়ে হেঁটে ইসলামপুর বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ কিশোরীকে উদ্ধারে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালায় এসআরবি। একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা-রংপুর এবং এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোবিন্দগঞ্জ থানাধীন কোচাশহর ইউনিয়নের শক্তিপুর গ্রামে অভিযান চালিয়ে মিম আক্তারকে উদ্ধার করে।

এসআরবি জানিয়েছে, উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

সংস্থাটি আরও জানায়, অপহরণ, হত্যা, ধর্ষণ, ডাকাতি, রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com