সংবাদ শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত পীরগাছায় যুবককে মারধরের অভিযোগ: ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় ১ জনের মৃত্যদন্ড, ২ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস রংপুরে চাঞ্ছল্যকর চার খুন: দুই দিনে ৬ ঘন্টা জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হলো সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়: রংপুরে মহুবার রহমান কোল্ড স্টোরেজ ঘেরাও আলু চাষী ও ব্যবসায়ীদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় রংপুর জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীদের রংপুরে চাঞ্চল্যকর চার খুন: সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ফিরলো তদন্ত টিম রংপুরে চাঞ্চল্যকর চার খুন : আসামি সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জিজ্ঞাসাবাদ এর জন্য তদন্ত টিম কারাগারের গেটে রংপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এর উদ্বোধন রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর
রংপুরে চাঞ্ছল্যকর চার খুন: দুই দিনে ৬ ঘন্টা জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হলো সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে

রংপুরে চাঞ্ছল্যকর চার খুন: দুই দিনে ৬ ঘন্টা জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হলো সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে

স্টাফ করেসপন্ডেন্ট|রংপুর|বাতায়ন২৪ডটকম

রংপুরে চাঞ্ছল্যকর চার খুনের ঘটনার স্বীকারোক্তি দেয়া আসামী সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসকে জেলগেটে দুই দিন তিনঘন্টা করে ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষ করেছে তদন্ত সংস্থা।

বুধবার ( ২ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি জিন্নাত আলীসহ দুইজন ডিবি সদস্ রংপুর কেন্দ্রীয় কারাগারের  প্রবেশ  গেটের পাশে হাজতী-কয়েদি শাখার ইনচার্জ ডেপুটি জেলার একরামুল হকের রুমে তার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে মঙ্গলবার একই রুমে দুপুর ১২ টা থেকৈ ৩ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন তারা।

জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উপাথ্য পাওয়া গেছে। যা যাছাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মহানগর অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ।

তিনি জানান, ‘আমরা আসামীদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের যে অনুমতি পেয়েছিলাম, আজকে তার শেষ দিন। আমরা আসামীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। প্রতিটা বিষয়কে আমরা দেখব। একটা মামলায় যতটুকু  সীমা থাকে সব আমরা দেখবো। তদন্তের সীমা-অসীম। তদন্তের প্রয়োজনে যতটুকু ডেপথ-এ যাওয়া লাগে, আমরা ততটুকু ডেপথেই  যাব। এই তথ্য-উপাত্তের ভিত্তিতে আমরা এই মামলা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করার জন্য যা যা করণীয়, সব করবো।’

গেল ২১ আগস্ট ভোর রাতে নগরীর মাছুয়াপাড়া নিজ বাড়িতে খুন হন রংপুর জিলা স্কুলের অবসরে যাওয়ার শিক্ষক গণপতি চক্রবর্তী তার স্ত্রী প্রীতিলতা, কন্যা আগামী এবং পুত্র প্রিয়ম চক্রবর্তী। ২২ আগস্ট রাত ১১ টা থেকে পরেরদিন ভোর পাঁচটা পর্যন্ত তাদের লাস উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় ২৩ আগস্ট সিদ্ধার্থ  এবং মুগ্ধ কে গ্রেপ্তার করে পুলিশ। ঐদিনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। এ ঘটনায় ২৫ আগস্ট সীমান্ত এবং ২৫ আগস্ট বিদ্যুৎ নামে দুইজন সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

এদিকে ৯ দিনের মাথায় কারাগার থেকে ইউরিনের স্যাম্পল সংগ্রহ করায় ডোপ টেস্টে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের শরীরে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

চাঞ্চল্যকর এই ঘটনার সাথে আরো কেউ জড়িত কিনা তা খুঁজে বের করতে রংপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম হচ্ছে।

এইচআরবি/ বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com