সংবাদ শিরোনাম :
রংপুরে চাঞ্চল্যকার ফোর মার্ডার: তদন্ত সংস্থা বদল রংপুরে ফোর মার্ডারে শার্টকান্ড: পুলিশ কর্মকর্তার দাবি কাকতালিয় হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য রংপুর মহানগরীর হারাগাছে রাজমিস্ত্রীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে সপরিবারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ: খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রংপুরে নিজ বাড়ি থেকে সাবেক শিক্ষক এবং তার স্ত্রী, ছেলে মেয়ের লাশ উদ্ধার: গ্রেফতার ২ রংপুরে নিজ বাড়ি থেকে জেলা স্কুলের সাবেক শিক্ষক তার স্ত্রী ও ছেলে মেয়ের লাশ উদ্ধার বদরগঞ্জে সুধাংশুর বেপরোয়া মাদক সিন্ডিকেট: বাধা দেয়ায় গ্রামবাসীর ওপর হামলা ভারতকে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান তেল-গ্যাসসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের
হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য

হামের টিকা দেওয়ায় পর গুরুতর অসুস্থ শিশু, তিন সার্জারিতেও মেলেনি আরোগ্য

স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম

রংপুরের কাউনিয়া উপজেলায় হামের টিকা নেওয়ার পর ৯ মাসের শিশু আবু সালেহর পা ফুলে গিয়ে চরম শারীরিক জটিলতা দেখা দিয়েছে। গত দুই মাস ধরে রংপুর সরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির পায়ে তিনবার অস্ত্রোপচার (সার্জারি) করা হলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি সে। এতে পরিবারটিতে নেমে এসেছে চরম দুশ্চিন্তা ও আর্থিক অনিশ্চয়তা।

২৪ আগষ্ট বিকেলে সরেজমিন অনুসন্ধানে, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গদাই গ্রামের ওমর ফারুকের শিশু সন্তান আবু সালেহ। পরিবারের অভিযোগ, টিকাদান কেন্দ্রের কর্মী শাহীন শিশুটির বাম হাতে হামের টিকা দেওয়ার পর থেকেই তার পা ফুলতে শুরু করে। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে আশানুরূপ উন্নতি না হওয়ায় তাকে রংপুর রেফার করা হয়।

চিকিৎসা, ওষুধ ও তিনবারের সার্জারি বাবদ ইতোমধ্যে পরিবারটির এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। অবুঝ শিশুটি নিজের কষ্টের কথা প্রকাশ করতে না পারলেও তার সার্বক্ষণিক কান্না ও অস্থিরতায় স্পষ্ট চিকিৎসায় কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসান হাবীব বলেন, “মানুষ ভুলের ঊর্ধ্বে নয়।” স্বাস্থ্য বিভাগের প্রাথমিক ধারণা, টিকা দেওয়ার পর পায়ে কোনো কারণে ইনফেকশন হতে পারে। তবে ভুলের দায় এড়ানোর এমন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে শিশুটির পরিবার সঠিক তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সরকারি খরচে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে।

সম্প্রতি রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে শিশুদের হামের সংক্রমণ ও টিকাদান-পরবর্তী সচেতনতা নিয়ে আলোচনা বাড়ছে। রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে শীত ও ঋতু পরিবর্তনের সময় শিশুদের মধ্যে হামের লক্ষণ বেশি দেখা যায়। অপুষ্টিতে ভোগা এবং ৯ মাসের নিচে থাকা শিশুদের জন্য হামের ঝুঁকি সবচেয়ে বেশি।

উত্তরাঞ্চলের চরাঞ্চল ও দুর্গম গ্রামগুলোতে কোল্ড চেইন (Cold Chain) বা টিকার সঠিক তাপমাত্রা রক্ষা এবং নিরাপদ প্র প্রয়োগ পদ্ধতি (Safe Injection Practices) নিশ্চিত করা স্বাস্থ্যকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ।

বিশেষজ্ঞদের মতে, টিকা দেওয়ার সময় সঠিক মাত্রায় জীবাণুমুক্তকরণ না হলে কিংবা ইনজেকশন দেওয়ার পর কোনো স্থান স্পর্শিত হলে স্থানীয় ইনফেকশন হতে পারে।

শিশু বিশেষজ্ঞ ড.আব্দুল আহাদ বলেন,হামের টিকা শিশুর জন্য অত্যন্ত জরুরি এবং জীবনরক্ষাকারী। তবে টিকা দেওয়ার পর যদি অতিরিক্ত জ্বর, ফুসকুড়ি কিংবা ইনজেকশন বা অঙ্গ-প্রত্যঙ্গ ফুলে যাওয়ার লক্ষণ দেখা দেয়, তবে দেরি না করে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

হাবীব/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com