স্টাফ করেসপন্ডেন্ট |রংপুর| বাতায়ন২৪ডটকম
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মালামাল কালোবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় একজন ডিলারকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এই আদেশ দেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ডিলার হলেন নগরীর আলমনগর কলোনী এলাকার মৃত এখলাক আলীর পুত্র আলী হাসান মুন্না (৩৫)।

রাষ্ট্রপক্ষের কৌশলী আব্দুল হাদী বেলাল জানান, ডিসিবি ডিলার আলী হাসান মুন্নার বিরুদ্ধে ২০২০ সালের ডিসেম্বর ক্ষমতায় নিয়ে একটি মামলা হয়। মামলায় টিসিবির পণ্য ৪০০ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেল, এবং ২৮৮ কেজি পেয়াজ মজুদ করে কালোবাজারে বিক্রির অভিযোগে মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে চার্জশিট দেয় পুলিশ। ৭ জন সাক্ষীর সাক্ষ্য এবং জেরা শেষে বিচারক এই আদেশ দিলেন। আদেশে ১৪ বছরের কারাদন্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদন্ডাদেশ দেয় বিচারক।
রাষ্ট্রপক্ষের কৌশলী আব্দুল হাদী বেলাল জানান, এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। টিসিবি সহ কোন পণ্যমজুদ এবং কালোবাজারে বিক্রিতে কোন ব্যবসায়ী আার সাহস পাবে না।
বিবাদী পক্ষের আইনজীবি জানান, রায়ের কাগজ দেখে উচ্চ আদালতে আপিল করা হবে।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম