সংবাদ শিরোনাম :
পীরগাছায় দুর্গাপূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময় সভা পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান কাউনিয়ায় ৭৫ পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকদের সঙ্গে পুলিশের মতবিনিময় কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে বিশ্ব মান দিবসের আলোচনায় বক্তারা: পন্যসহ জীবনের সবক্ষেত্রেই মান বজায় রাখা জরুরি গঙ্গাচড়ায় সারের ডিলারশিপে শুধু বিএনপি নেতার আত্নীয়, পীরগাছায় কোটি টাকা বাণিজ্যের অভিযোগ সার ডিলার নিয়োগে রাঙ্গার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বিএনপি নেতার পোস্ট ভাইরাল পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের বারান্নার ছাদ ধসে ২ শ্রমিক নিহত : আহত ৩

বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

বদরগঞ্জ সংবাদদাতা,রংপুর।।বাতায়ন২৪ডটকম

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মির্জা পান শেখ (৭০) নামের এক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯অক্টোবর) সকালে ৭ টায় উপজেলার দামোদরপুর ইউনিয়নের তালুক দামোদরপুর ডাঙ্গাপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত কফিল উদ্দিন (ওরফে) তপু শেখ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ঘরের দেওয়ালে বৈদ্যুতিক মিটারের তারে আগুন দেখতে পান মৃত মির্জা পানের স্ত্রী। বৈদ্যুতিক মিটারের তারে আগুন দেখতে পেয়ে তার স্বামী মির্জা পান কে জানান। সেই আগুন দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কাপতে থাকেন। এ অবস্থা দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, এ ব্যপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে পরিবার ও আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাতায়ন২৪ডটকম

© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com