সংবাদ শিরোনাম :
রংপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার রংপুরে শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই গ্রেফতার রংপুরে সেমিনারে পুস্টি বিজ্ঞানীদের অভিমত, ভালো পুস্টিকর খাবার খেলে মানুষের আচরণ ভালো হয় রংপুরে অবৈধ সয়াবিন তেল কারখানা: মালিকের ১ মাসের কারাদণ্ড রংপুর মহানগর থেকে মাদকনির্মুলে করতে সামাজিক প্রতিরোধ করা হবে: আরপিডিএ চেয়ারম্যান সামু কোনো কলঙ্কিত নির্বাচনের দায় নেবে না বিএনপি’- প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেহেশতের টিকিট বিক্রি করা এলাকাতেই সার সংকট তৈরী হয়েছে : রংপুরে প্রতিমন্ত্রী শাহে আলম ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন রংপুরে ছিনতাইকালে ছাত্রজনতার হাতে আটক, পদ হারালেন ছাত্রদল সভাপতি লালমনিরহাটে ৯৯ বোতল এস্কাফ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
১৬ নভেম্বর ঢাকা লিট ফেস্ট শুরু

১৬ নভেম্বর ঢাকা লিট ফেস্ট শুরু

ফাইল ছবি

সপ্তমবারের মতো বাংলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে ‘ঢাকা লিট ফেস্ট’। আগামী ১৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী এ উৎসব। উৎসবে দেশি-বিদেশি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখরিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ।

এবারও অংশ নিচ্ছেন দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক এবং সাংবাদিক। এবছর অংশগ্রহণকারীদের তালিকা ইতোমধ্যেই লিট ফেস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিদেশি অতিথির মধ্যে সিরিয়ার কবি আদোনিস, নাইজেরিয়ার সাহিত্যিক বেন ওক্রি, অভিনেত্রী টিল্ডা সুইন্টন, মার্কিন সাহিত্যিক লিওনেল শ্রিভার, প্রদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় কথাসাহিত্যিক নবনীতা দেব সেন, কথাসাহিত্যিক উইলিয়াম ড্যালরিম্পেল, লেখক এসথার ফ্রয়েড উল্লেখযোগ্য।

বাংলাদেশ থেকে থাকছেন সৈয়দ মনজুরুল ইসলাম, মইনুল আহসান সাবের, আলী যাকের, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, আনোয়ারা সৈয়দ হক, আসাদ চৌধুরী, আনিসুল হক, সলিমুল্লাহ খান, কায়জার হক, খাদেমুল ইসলাম প্রমুখ।

বিশ্বের ২৩টি দেশের দুই শতাধিকের বেশি বক্তা, পারফর্মার এবং চিন্তাবিদ তিন দিনের আয়োজনে অংশ নেবেন। উৎসবে প্রথমবারের মতো ব্রিটিশ সাহিত্য জার্নাল গ্রান্টা’র মোড়ক উন্মোচন হবে। আগামী ১০ নভেম্বর সম্ভাব্য সেশনের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে।

সাহিত্যের সম্মানজনক ডিএসসি পুরস্কার ঘোষণা দেওয়া হবে লিট ফেস্ট প্রাঙ্গণে। এছাড়া ‘জেমকন সাহিত্য পুরস্কার’ দ্বিতীয়বারের মতো লিট ফেস্টের শেষ দিনে ঘোষিত হবে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজনটি পরিচালনা করবেন কথাসাহিত্যিক কাজী আনিস আহমেদ, কবি সাদাফ সায্ সিদ্দিকী এবং কবি আহসান আকবর। এর টাইটেল স্পন্সর বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন, কি স্পন্সর ব্র্যাক।

উৎসবে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে www.dhakalitfest.com ঠিকানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com