সংবাদ শিরোনাম :
বেরোবিতে ছাত্র ফেডারেশনের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন রংপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ‘মুয়াজ্জিন’কে অশ্রুসিক্ত বিদায় দিলেন এলাকাবাসী আমরা জানতাম বিএনপি এসে এই মোনাফেকীটা করবে -শিবির সভাপতি কাল রংপুর মুখে ১১ দলের লংমার্চ আট দফার সাথে জোড়ালো দাবি উঠবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আওয়ামীলীগ বাংলাদেশ ফিরে আসলে এর জন্য দায়ী থাকবে জামায়াত-এনসিপি রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের এএসপি নুরুজ্জামান চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা রংপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল পরিদর্শনে জামায়াত নেতারা রংপুর বিভাগে ক্রমেই বাড়ছে ডেংগু রোগির সংখ্যা: ৯০ ভাগই ঢাকা ফেরত ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে রংপুরে জামায়াতের লিফলেট বিতরণ রংপুরে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদন্ডাদেশ দিলো ভ্রাম্যমান আদালত
টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক গ্রেফতার

টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবাসহ ২ মিয়ানমার নাগরিক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট||বাতায়ন২৪ডটকম

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

রবিবার (২ আগস্ট) বিকেলে কক্সবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫-এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা জানান, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি বড় মাদকের চালান বাংলাদেশে ঢুকছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে র‍্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। গত শনিবার শেষ রাতে (ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিট) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন ধানের ছড়া খালের কাঁচা সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই পাচারকারী। পরবর্তীতে র‍্যাব সদস্যরা তাদের ধাওয়া করে সাঁতরে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মিয়ানমারের পিন্ডিসং জেলার সুলিয়া পাড়ার আব্দুল আলীর ছেলে করিম আলী (৩২) এবং মণ্ডু ধলিয়া পাড়ার সৈয়দ হোসেনের ছেলে হাসান আরাফ (৪৪)।

পরবর্তীতে তাদের সাথে থাকা দুটি বস্তা তল্লাশি করে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের অধিবাসী হিসেবে স্বীকার করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com