সংবাদ শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা ব্যাডমিন্টন খেলায় শারীরিক সুস্থতা ও মানসিক সতেজতা বাড়ে পুলিশ সুপার মোজাম্মেল হক সৈয়দপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার তালাকের নোটিশে স্বাক্ষর জালের অভিযোগ, সুন্দরগঞ্জে কাজীকে ঘিরে বিতর্ক গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আসন্ন ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত তাম্বুলপুরের ওয়ার্ড বিএনপির সেক্রেটারী রংপুরে এক দিনের ব্যবধানে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু, গঙ্গাচড়ায় হত্যা মামলা রংপুরে হিন্দু যুবক কর্তৃক আল্লাহ ও কোরআন শরীফকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট সাংবাদিকের কাজ সাংবাদিকতা করা, রাজনীতিবিদ হওয়া নয়: কামরুল ইসলাম
এনসিপির পদযাত্রায় হামলা, পাটওয়ারী ও সার্জিস আহত

এনসিপির পদযাত্রায় হামলা, পাটওয়ারী ও সার্জিস আহত

অনলাইন ডেস্ক||বাতায়ন২৪ডটকম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে এনসিপি। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আহত হয়েছেন এনসিপির অন্তত ১০ নেতাকর্মী।

মঙ্গলবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন।

তিনি বলেন, এ হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করা হয়েছে বলেও দাবি করেছে এনসিপি।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com