সংবাদ শিরোনাম :
রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রংপুরে জাতীয় উদ্যোক্তা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
মিঠাপুকুরে বসতবাড়িতে হামলা ও মারধোর আশঙ্কাজনক অবস্থায় ১ জন চিকিৎসাধীন

মিঠাপুকুরে বসতবাড়িতে হামলা ও মারধোর আশঙ্কাজনক অবস্থায় ১ জন চিকিৎসাধীন

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বসতবাড়ির জমির সীমানা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এক পরিবারে হামলা, মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গত শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ১৭ নম্বর ইমাদপুর ইউনিয়নের রহমতপুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ হাবিবুল্লাহ মানিক (২৬) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মিঠাপুকুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- মিঠাপুকুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সৈকত ইসলাম পাখি (৩৫) মোঃ আমিনুল ইসলাম (৩৮), মোঃ জাহিদুল ইসলাম (৪২), মোঃ আনার মিয়া (৫০), মোঃ শাহা দুলাল (৪০), মোছাঃ রহিমা বেগম (৫২) এবং মোছাঃ জাহেদা বেগম (৪৯)। অভিযুক্তরা সকলেই একই এলাকার বাসিন্দা।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির ভিটার জমি নিয়ে ভুক্তভোগী হাবিবুল্লাহ মানিকের পরিবারের সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। ঘটনার দিন বিবাদীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্রসহ পূর্বপরিকল্পিতভাবে মানিকের বাড়ির উঠানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জাহিদুল ইসলাম মানিকের মাথায় আঘাত করে।

মানিক কে বাঁচাতে তার ছোট ভাই মোঃ আনাছ শেখ অনিক, মোঃ সৈনিক শেখ এবং মা হেলেনা বেগম এগিয়ে এলে আনার মিয়া ধারালো ছোরা দিয়ে আনাছ শেখ অনিকের মাথায় কোপ দেয়। এতে তিনি রক্তাক্ত গুরুতর জখম হন। অন্য বিবাদীরা লাঠিসোটা ও কিল-ঘুষি মেরে পরিবারের অন্যান্য সদস্যদের আহত করে। মানিকের মাকে মারধোর ও শ্লীলতাহানি ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। গুরুতর আহত আনাছ শেখ অনিকের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এবং তার মাথায় ১০টি সেলাই লেগেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী হাবিবুল্লাহ মানিক জানান, “আমি মিঠাপুকুর থানায় এজাহার দিয়েছি। মোঃ সৈকত ইসলাম পাখি,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হওয়ায় দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের মামলা আটকিয়ে রেখেছে।
আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এবিষয়ে জানতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সৈকত ইসলাম পাখিকে ফোন করা হলে, তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি এরশাদ জানান, এ সংক্রান্ত দুই পক্ষই লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com