সংবাদ শিরোনাম :
রংপুরে বাবার বাড়ি থেকে নারী শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ বিতরণ রংপুরে প্রথমবারের মতো অলিম্পিক ইভেন্ট তায়কোয়ানডো ও ফেন্সিং প্রশিক্ষণের উদ্বোধন ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায়
গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার, শ্বশুর ও স্ত্রী আটক

গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার, শ্বশুর ও স্ত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

গোপালগঞ্জ সদর উপজেলায় এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পাইককান্দি ইউনিয়নের শ্বশুরবাড়ি এলাকার একটি পুকুর লাশ উদ্ধার করা হয়।

মৃত বি: এম: মাহমুদুল ইসলাম (৩৮) সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূইয়ার ছেলে। মাহমুদুল ইসলাম খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন-৬-এর এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।

এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা কানিজ ও শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার সকালে শ্বশুরবাড়ির অদূরে একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ পুকুর থেকে মাহমুদুল ইসলামের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই বি: এম: আশিকুজ্জামান অভিযোগ করে বলেন, তার ভাইয়ের স্ত্রী বাবার বাড়িতে থাকতেন। তাই মাহমুদুল ইসলাম ছুটিতে বাড়িতে এলে শ্বশুরবাড়িতে থাকতেন। এবার ছুটিতে আসার পর শ্যালককে বিদেশে পাঠানোর টাকা নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। তার ধারণা, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। তিনি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বিচার দাবি করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গত শুক্রবার বি.এম. মাহমুদুল ইসলাম কর্মস্থল থেকে ছুটিতে এসেছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com