সংবাদ শিরোনাম :
ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
ফৌজদারি অপরাধে দণ্ড নিরূপণে আসছে নতুন আইন: বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও যৌক্তিকতা নিশ্চিতের উদ্যোগ

ফৌজদারি অপরাধে দণ্ড নিরূপণে আসছে নতুন আইন: বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও যৌক্তিকতা নিশ্চিতের উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট||রংপুর||বাতায়ন২৪ডটকম||

আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধের বিচারে সর্বোচ্চ স্বচ্ছতা ও যৌক্তিকতা নিশ্চিত করতে ‘ফৌজিদারি অপরাধের দণ্ড নিরূপণ (নীতি ও পদ্ধতি) আইন ২০২৬’ প্রণয়নের উদ্যােগ নেওয়া হয়েছে।

আজ রোববার (২৬ জুলাই) দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে প্রস্তাবিত এই আইনের সুপারিশকৃত খসড়া বিল নিয়ে আয়োজিত এক মতবিনিময় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা।

বিচারের ক্ষেত্রে দণ্ড প্রদান প্রক্রিয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বিচারপতি জিনাত আরা বলেন, “একটি রাষ্ট্রের মূল দর্শনের অন্যতম ভিত্তি হলো সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিরোধ নিরসনে একটি কার্যকর বিচারিক ব্যবস্থা গড়ে তোলা। আর সেজন্যই অপরাধের দণ্ড নির্ধারণের নীতি ও পদ্ধতি নির্ধারণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সব পক্ষের মতামত গ্রহণ করা হচ্ছে।”

আইন কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সোবহানির সঞ্চালনা ও উপস্থাপনায় সেমিনারে জেলার বিচারক, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের স্টেকহোল্ডাররা অংশ নেন।

 

সেমিনারে অংশগ্রহণকারীরা আইনটির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের মূল্যবান সুচিন্তিত মতামত তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেমিনারে উত্থাপিত স্টেকহোল্ডারদের এসকল মতামত গুরুত্বের সাথে বিবেচনা ও সন্নিবেশ করে খসড়াটি চূড়ান্ত করা হবে, যা পরবর্তীতে বাস্তবায়নের উদ্দেশ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com