সংবাদ শিরোনাম :
ওরা ১১ জন স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংস্থার কমিটি গঠন রংপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ‘ঘরে ঘরে খবর দে-ভাইভা প্রথার কবর দে, বেশি মার্ক ভাইভায়- দলের লোকে চাকরি পায়,’ শ্লোগানে উত্তাল বেরোবি পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কর্তন, ৮ লাখ টাকার ক্ষতির দাবি ইসলাম অমুসলিমদের ওপর নির্যাতন বা বৈষম্য সমর্থন করে না: রংপুরে চরমোনাই পীর রংপুরে চাঞ্চল্যকর চার খুন: ১৩ দিন পর ফরেনসিক ল্যাবে জব্দকৃত আলামত, নজর এখন ডিএনএ পরীক্ষায় রংপুরে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস ইয়াবাসহ গ্রেফতার ইউএনও আমার দুই গ্রেড নিচে চাকুরি করে: পীরগাছা সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দাম্ভিকতার অভিযোগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নে তৃণমূল বিএনপি: পীরগঞ্জে সাইফুল ইসলাম রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বাটুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও ভাগ্নিকে বিয়ে করলো যুবদল নেতা, অতঃপর,,,

স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও ভাগ্নিকে বিয়ে করলো যুবদল নেতা, অতঃপর,,,

স্টাফ করেসপন্ডেন্ট|| কুমিল্লা||বাতায়ন২৪ডটকম

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও ভাগ্নি সম্পর্কের এক নারীকে বিয়ের অভিযোগে আরিফ প্রধান (৩৮) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মেঘনা থানা রোড সংলগ্ন ছোয়ানির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফ প্রধান উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। তিনি মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা অবস্থায় আরিফ প্রধান তার প্রতিবেশী চাচাতো বোনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে তাকে বিয়ে করেন। এই ঘটনায় তার প্রথম স্ত্রী মোসা. লিজা আক্তার বাদী হয়ে কুমিল্লা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মেঘনা থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় আদালত থেকে আরিফ প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com