সংবাদ শিরোনাম :
মব সন্ত্রাস নির্মুল করতে না পারলে প্রধানমন্ত্রীর তত্য তাউস যেকোন সময় উল্টে যাবে: জাপা কো-চেয়ারম্যান মোস্তফা পাটগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩,৯২৪ পিস ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২ মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ: প্রধান আসামি সাঈদ গ্রেপ্তার ঢাকায় বর্ণিল আয়োজনে বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লায়ন্স ক্লাব ও স্কুলের দুই পক্ষ মুখোমুখি, ভাঙচুর ও অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা রংপুর সিটির উন্নয়নে ১৮০০ কোটি টাকার কাজের আপডেট প্রতি দুই মাস পর পর জনগনের কাছে দেয়া হবে: প্রশাসক ডন কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার বেরোবির ১৯ বছরে পদার্পণ: শিক্ষার্থীদের প্রাপ্তি, প্রত্যাশা ও আক্ষেপ
চাঁদা না পেয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

চাঁদা না পেয়ে নিরীহ পরিবারের ওপর হামলা, পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট|| চাঁদপুর||বাতায়ন২৪ডটকম ||

চাঁদপুরের হাইমচরে চাঁদার টাকা না দেওয়ায় একটি নিরীহ পরিবারের ওপর হামলা চালিয়ে চারজনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া বায়তুন নূর জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া (গাজী বাড়ি) গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন বাবু গাজী (৩০) ও রাফি গাজী (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) শ্রী সমীর দাস ও পিএসআই সৌরভ দাশ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গত ২৪ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে আসামিদের নিজ নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ১ নম্বর আসামি নাজমুল হোসেন বাবু গাজী বাদী ফরিদা বেগমের স্বামী মান্নান শেখের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা তার পথরোধ করে আবারও চাঁদার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা রামদা, লোহার পাইপ ও ছেনী নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মান্নান শেখসহ চারজন গুরুতর আহত হন।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান জানান, হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com