অনলাইন ডেস্ক||বাতায়ন২৪ডটকম||
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সমর্থনে শুক্রবার কলকাতায় বেশ কিছু ছাত্র সংগঠনগুল বিক্ষোভ করেছে। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।
আন্দোলনকারীরা ধর্মতলার (এসব্লানেড) ডোরিনা ক্রসিং এলাকা অবরুদ্ধ করে রাখে এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে জুতো ও পানির বোতল ছুড়ে মেরেছে বলে জানা গেছে।
এদিকে, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল ছোঁড়ার পরও পুলিশ ওই এলাকা থেকে আন্দোলনকারীদের পুরো সরাতে সক্ষম হয়নি। আন্দোলনকারীরা পুরো দস্তুর বিক্ষোভ চালিয়ে গেছে।
পুলিশের ভাষ্য, বিক্ষোভকারীদের একটি অংশ, যারা নিজেদের “ককরোচ জনতা পার্টি” র সমর্থক বলে দাবি করেছিল এবং একটি পৃথক প্রতিবাদ মিছিল করার জন্য পুলিশের অনুমতি না পেয়ে নিজেদের সমাবেশ বাতিল করে দিয়েছিল, পরে তারা ধর্মতলায় মিছিলের শেষ প্রান্তে বাম কর্মীদের সাথে যোগ দেয়।
এইচআরবি/বাতায়ন২৪ডটকম/এইচআরবি